বাংলাদেশে ভূকম্পন, পশ্চিমবঙ্গ-ত্রিপুরায় প্রভাব

দিনের শুরুতেই জোর ধাক্কা। কাঁপল ২ বাংলা। ঘড়ির কাঁটা তখন ৯টা ৬-এর কাছাকাছি। নড়ে উঠল আশপাশ। ভূকম্প ৫.৬ (রিখটার স্কেলে)। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Centre for Seismology) সূত্রে খবর, ৫৫ কিলোমিটার নীচ থেকে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ে কম্পন। Image Courtesy: X/@NCS_Earthquake জানা যাচ্ছে, বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ভূকম্পনের উপকেন্দ্র। এতে বেশি প্রভাব পড়েছে ওপার বাংলার…

আরও পড়ুন

জেলেই বিচার ইমরানের

কারাগারে প্রকাশ্য বিচার। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে চলা সরকারি গোপনীয়তা ভঙ্গের মামলায় নির্দেশ সে-দেশের বিশেষ আদালতের। নিয়মিত আদালতে উপস্থিতি ইমরানের পক্ষে বিপজ্জনক। তাই এই ব্যবস্থা। রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরের আদিয়ালা কারাগারে বিচারের নির্দেশ। সাংবাদিক ও ইমরান খানের সমর্থকদের উপস্থিতি বিচার প্রক্রিয়ায় অনুমোদিত। ২৬ সেপ্টেম্বর থেকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ তথা পিটিআই (Pakistan Tehreek-e-Insaf/PTI) দলের…

আরও পড়ুন

ঝলসে মৃত অন্তত ১০

বাড়তে পারে প্রাণহানি! আগুনে ঝলসে মৃত অন্তত ১০। করাচিতে (Karachi) বীভৎস অগ্নিকাণ্ড! রশিদ মিনহাস রোড (Rashid Minhas Road) সংলগ্ন ব্যস্ত মলের একাংশ আগুনের কবলে। ভিতরে বহু মানুষ আটকে পড়েন। আতঙ্কে শুরু হয় হুড়োহুড়ি। তাঁদের অধিকাংশকেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। আহতদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। আগুন আপাতত নিয়ন্ত্রণে, সূত্রের…

আরও পড়ুন

ভারতের আবেদনে সাড়া

কাতার আদালতে রদ হবে মৃত্যুদণ্ড? প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর ৮ কর্মীর মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার জন্য ভারতের আবেদন গ্রহণ করেছে কাতার আদালত। গত ২৬ অক্টোবর কাতারের আদালত ওই ভারতীয়দের মৃত্যুদণ্ড (death sentence) ঘোষণা করেছিল। বিদেশমন্ত্রক প্রাথমিক বিস্ময় কাটিয়ে আশ্বাস দিয়েছিল, সরকার সমস্ত আইনি বিষয় খতিয়ে দেখছে। গতবছর কাতার (Qatar) কর্তৃপক্ষ সে’দেশের প্রতিরক্ষা পরিষেবা প্রদানকারী এক কোম্পানির সঙ্গে জড়িত…

আরও পড়ুন

‘মিধিলি’ সংবাদ

বিকেল থেকে ঘোরতর দুর্যোগ! বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ। এবং গভীর নিম্নচাপ থেকে তা রূপান্তরিত ঘূর্ণিঝড় ‘মিধিলি’-তে (মলদ্বীপকৃত নাম)। ওড়িশা রাজ্যের উপকূল ঘেঁষে ঘূর্ণিঝড় এগিয়ে আসছে বাংলার দিকে। বিশিষ্ট আবহবিদ ডক্টর সুজীব কর অমৃতBAZAR-কে জানাচ্ছেন, দুপুর থেকে বিকেলের মধ্যে প্রত্যক্ষ প্রভাব পরিলক্ষিত হবে এরাজ্যে। পাশাপাশি তাঁর পূর্বাভাস, ‘শনিবার ভোরে বাংলাদেশের ভূমিভাগে আছড়ে পড়বে ‘মিধিলি’। গতিবেগ…

আরও পড়ুন

কড়া পাহারার মধ্যেও বিমানবন্দরে ওরা কারা?

শত্রুর হাত থেকে বাঁচতে অভিনব ডেরা! দ্রুত পাল্টাচ্ছে পৃথিবীর জলবায়ু। ততোধিক দ্রুততায় বিপন্ন হচ্ছে নানা প্রজাতির প্রাণ। বিপদের গতি ‘ততোধিক’ এই কারণে যে, জলবায়ুর পরিবর্তন ছাড়াও রয়েছে আন্তঃপ্রজাতি সংগ্রামের আপদ। অকল্যান্ড বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে বন্যপ্রাণ ব্যবস্থাপক (Wildlife Manager) লুসি হলি (Lucy Hawley) বোঝাচ্ছিলেন এক কিউই সাংবাদিককে। বিষয়টা খোলসা করতে রানওয়ের পাশের ঘাসজমির দৃষ্টান্ত দিলেন লুসি।…

আরও পড়ুন

কোম্পানি বেচে দেশসেবা! কে সেই স্বপ্নের সওদাগর?

আমরা কিছু শিখব না? কোটি কোটি টাকার সম্পত্তি! কোম্পানির কারবার যাকে বলে জমে ক্ষীর!না। এটা কোনও সফল শিল্পোদ্যোগীর গল্প নয়। হঠাৎ কোম্পানির বিপুল সম্পত্তি এক শিল্পপতিকে বেচে দিয়েছেন মালিক!না। এটা কোনও স্বপ্ন-চৌচির দেউলিয়ার গল্পও নয়। বরং এ এক স্বপ্ননির্মাণের গল্প। গল্পের মতো শুনতে হলেও—ঘটনা। গল্পের মতো বাস্তব। কানাডার নিউ ব্রান্সউইকের রাজধানী শহর ফ্রেডরিকটন (Fredericton)। তারই…

আরও পড়ুন

মহাকাশে ‘ভূত’ দেখে তাজ্জব NASA

Ghost image seen by NASA ‘ওই… সময় হয়ে এলো—এই সময়টাই তো…!’ না, শনিবারের বারবেলা নয়। মঙ্গলবারের হ্যালোইন বেলা। একদম ঠিক ধরেছেন। আগামী ৩১ অক্টোবর (31st October 2023), মঙ্গলবার—হ্যালোইন (Halloween)। মূলত পাশ্চাত্যে এই দিনটি পালিত হয় মৃতদের আত্মার স্মরণে—ভূত সেজে এবং প্রায়শই ভৌতিক পরিবেশ তৈরি করে। উদযাপনের পদ্ধতি-প্রকরণ ভিন্ন হলেও ব্যাপারটার গোড়ায় মিল আছে আমাদের #ভূত…

আরও পড়ুন

পুত্ররা ‘অপগণ্ড’, উচিত শিক্ষা দিলেন গর্ভধারিণী

সোজা আঙুলে ঘি না উঠলে কী করণীয়? বহুশ্রুত প্রবাদের প্রশ্নটা যখন করাই হল, তখন সেখান থেকেই ধার করে উত্তর দেওয়া যায়—আঙুল বাঁকাতে হবে। হ্যাঁ, আঙুল বাঁকিয়েছেন এক বৃদ্ধা। আসলে কী করেছেন তিনি? আসুন, সবিস্তারে ঘটনাটা জেনে নিই। বৃদ্ধার বয়স ৭৫। বিবাহবিচ্ছিন্না বহুকাল। একটা চাকরি করতেন। এখন অবসরে। বাড়িতে দুই ছেলে। দু’জনেরই বয়স ৪০ ছাড়িয়েছে। দু’জনই…

আরও পড়ুন