ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে আঘাত হানল আমেরিকা ট্রাম্পকে অভিনন্দন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর

America attacked Iran’s nuclear facility

ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে আঘাত হানল আমেরিকা।শনিবার রাতে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—এ তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প নিজেই তাঁর ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানে হামলার বিষয়টি নিশ্চিত করেন। ইরানের পক্ষ থেকেও তিন পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 তারপর হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। ভাষণে ইরানকে সতর্ক করে দিয়ে ট্রাম্প বলেন ‘এভাবে চলতে পারে না। হয় শান্তি আসবে, নয়তো ইরানে ট্র্যাজেডি ঘটবে।’

পাল্টা হুমকি দিয়েছে ইরানও খোমেইনির ঘনিষ্ট বলে পরিচিত ইরানের কায়হান পত্রিকার প্রধান সম্পাদক হোসেইন শরিয়তমাদারি সতর্ক করে বলেছেন, ‘ফোরদো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর, এখন আমাদের পালা।আমাদের প্রথম পদক্ষেপ হিসাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাব এবং একযোগে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে।’

ইরানের পারমাণবিক কেন্দ্র মার্কিন বোমারু বিমানগুলো হামলা চালানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় নেতানিয়াহু ইরানে হামলার সিদ্ধান্তের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান। তিনি বলেন, এই হামলা ‘ইতিহাস বদলে দেবে’।