টায়ারের দাগ থেকে ভাঙা ইটের স্তূপ: সাহারানপুরের মসজিদের লড়াই ও আইনি পথ
বিশে্ষ প্রতিবেদন Legal battle over the Collectorate Mosque in Saharanpur উত্তরপ্রদেশের সাহারানপুর কালেক্টরেট চত্বর। প্রশাসনিক ব্যস্ততা, হাকডাক আর নথিপত্র নাড়াচাড়ার চেনা শব্দের ভিড়ে একটি জায়গা ছিল বড্ড শান্ত—প্রশাসনের নাকের ডগায় থাকা শতাব্দীপ্রাচীন এক মসজিদ। পাঁচ ওয়াক্ত আজানের ধ্বনিতে যেখানে মুখরিত থাকত চারপাশ, আজ সেখানে শুধুই ধ্বংসস্তূপ আর দীর্ঘশ্বাস। আইনি লড়াইয়ের গ্যাঁড়াকলে পড়ে মানচিত্রে যার ঠিকানা…
